রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪১
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ভোলায় চাকুরী দেয়ার নামে যুবতীকে গণধর্ষণ,গ্রেপ্তার-১

ভোলা প্রতিনিধি:চাকুরী দেয়ার নাম করে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের ২০ বছরের এক যুবতীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

রোরবার(২৫আগস্ট) ধর্ষণের ঘটনায় যুবতী বাদি হয়ে চরফ্যাসন থানায় ৩জনকে চিহ্নিত করে নারী ও শিশু নির্যাতন একটি মামলা দায়ের করেন।
পুলিশ ধর্ষণের মূল হোতা আহম্মদ(২৫)কে চরফ্যাসন পৌর ৮নং ওয়ার্ডের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আহম্মদ চরফ্যাসন পৌর ৮নং ওয়ার্ডের ফজলু কসাইয়ের ছেলে।

পুলিশ জানায়, চরমানিকা গ্রামের ২০ বছরের এক যুবতীকে চরফ্যাশন পৌর সভার ৮নং ওয়ার্ডের সালমা চাকুরি দেয়ার নামে ১০হাজার টাকা গ্রহণ করেছে। যুবতীকে শনিবার বিকালে সালমার বাড়ীতে দেখা করতে বলে। সেখানে যুবতী গেলে আহম্মদ(২৫)সহ ৩জন জোর করে পালাক্রমে ধর্ষণ করে। সে চরফ্যাশন থানায় এসে অভিযোগ করলে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে সহকারী পুলিশ সুপার(চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেনের নেতৃত্বে ফোর্স নিয়ে ঘটনার মূল হোতা আহম্মদকে পৌর সভার ৮নং ওয়ার্ডের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সালমা তার বাসায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্ম করে চলছে। কেই এই বিষয়ে কথা বললে তাদের উপর চড়াও হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর সভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সালমা নিজ ঘরে নিয়ে চরমানিকা গ্রামের এক যুবতীকে গণধর্ষনে সহায়তা করেছে। তাকেও জিজ্ঞাসাবাদের জন্যে থানা আনা হয়েছে। গণর্ধষনের মূল হোতা আহম্মদসহ ৩জনকে সনাক্ত করে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আহম্মদকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে। বাকী আসামীদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।