রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

চীন থেকে দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

ডেস্করিপোর্ট  চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইটে এই ২০ লাখ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টায় ১০ লাখ ও রাত সোয়া ৩ টায় ১০ লাখ টিকা দেশে পৌঁছায়।

বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বিমানের একটি ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।