রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ফুটবল মাঠে দু‘দলের সংঘর্ষে আহত ১০

শাহ সুমন,বানিয়াচং,প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল মাঠের দখল নিয়ে দু‘দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন।৩০ জুলাই শুক্রবার বিকাল ৫টায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের এড়ালিয়া পাড়াস্থ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের পাশের পাড়া কালিকাপাড়া,লামাপাড়া,এড়ালিয়াড়া, সাগরদিঘীর পশ্চিম পাড় এলাকার ছেলেরা মিলে প্রতিদিনই অন্য পাড়ার ছেলেদের ফুটবল প্যাকট্রিস ও খেলতে বাধা প্রদান করে।

শুক্রবার বিকেলেওতাম্বুলীটুলা,দোকানটুলা,বাগ মহল্লা,তোপখানা, খন্দকার মহল্লা ও সাউথপাড়া এলাকার ছেলেরা ফুটবল খেলতে গেলে ষ্টেডিয়াম এলাকার মহল্লার ছেলেরা বাধা প্রদান করে।দু‘পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়।এতে করে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।

এ ব্যাপারে সূর্যসেনা ফুটবল টিমের খেলোয়ার পিয়াস হোসেন জানান, ষ্টেডিয়াম এলাকার আশপাশের অখেলোয়ার ও বখাটে ছেলেরা আমাদেরকে ফুটবল প্যাকট্রিস ও খেলতে বাধা দেয়।উপজেলা ক্রীড়া সংস্থার কাছে আমরা এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারন সম্পাদক শাহিবুর রহমান জানান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারন সম্পাদক দয়ের নির্দেশে দুই দিনের জন্য যাবতীয় খেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন,ফুটবল মাঠের আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌছে।পুলিশ ঘটনাস্থলে পৌছার কারনে বড় ধরনের ঘটনা ঘটে নাই।বিষয়টি ক্রীড়া সংস্থা ও নেতৃত্বস্থানীয়রা দেখবেন বলে থানাকে অবহিত করেছেন।