মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

তৃতীয় ধাপে বেনাপোল দিয়ে এল আরও ২০০ টন অক্সিজেন

ডেস্করিপোর্ট  তৃতীয় ধাপে আরও ১০টি কন্টেইনারে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোল বন্দরে প্রবেশে করেছে।

শুক্রবার বিকালে বেনাপোল বন্দর থেকে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

২০০ টন মেডিকেল অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। লিনডে বাংলাদেশ লিমিটেড এই ২০০ টনের অক্সিজেন আমদানি করেন।

বিকালে সরকারের রাজস্ব পরিশোধ করে কাস্টম ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।

তৃতীয় ধাপে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ মোট ৬০০ টন অক্সিজেন আমদানি হলো বেনাপোল বন্দর দিয়ে। রফতানিকারকও ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, তৃতীয় ধাপে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’র ট্রেনটি শুক্রবার দুপুরে বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। কাস্টম ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ১০টি কন্টেইনারে করে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। দ্রুততম সময়ে সরকারের রাজস্ব পরিশোধ সাপেক্ষে কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে খালাস দেওয়া হয় অক্সিজেন।