রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:০৬
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘ফ্রি ফায়ার’ গেমস্ খেলাকে কেন্দ্র করে বাবা নিহত ছেলে আহত

ডেস্করিপোর্ট  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমস্ খেলাকে কেন্দ্র করে সুজন নামের যুবকের হাতে শহিদুল নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এবং তার ছেলে ইলফাজ ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।

শনিবার (৩১ জুলাই বেলা সারে ১২ ঘটিকার সময় ঈশ্বরচন্দ্রপুররে বড় মসজিদের সামনে এঘটনা ঘটে।

 

জানা গেছে, গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮), আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোবাইল ফোনে অনলাইনে ফ্রি-ফায়ার গেমস্ খেলছিলো। খেলার একপর্যায় জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। জাকির ও ইলফাজ সম্পর্কে চাচাতো ভাই হওয়ায় এক পর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বলায় সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে।

পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে। এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাত্ব জখম হয়। আহত শহিদুলকে ও তার ছেলে ইলফাজকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষনা করে।

দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।