রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৮
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক১৯

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুর উপজেলায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২ টায় উপজেলার চিকনাগুল উপহার কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই বাড়িতে প্রভাবশালীদের যোগসাজশে অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলছিলো। এতে এলাকার যুব সমাজ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের পাশাপাশি বিপদগামী হওয়ার আশংকা দেখা দেয়। কিন্তু প্রভাবশালী মহলের ভয়ে কেউ সাহস করে কিছু বলতে পারেনা।
গত রাতে এলাকাবাসী জানতে পারে ওই বাড়িতে বেশ কয়েকজন নারী- পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে।তখন এলাকাবাসী একত্রিত হয়ে পুলিশকে খবর দিয়ে বাড়িটি ঘেরাও করে রাখে।

পরে পুলিশ এসে সেখান থেকে ৩ জন নারী সহ ১৯ জনকে আটক করে। এসময় উত্তেজিত জনতা কয়েকটি মোটর সাইকেলও ভাংচুর করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।