শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

কীর্তনখোলায় নিখোঁজ চা দোকানির লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশাল বেলতলা ফেরিঘা‌টের পল্টুন থে‌কে কীর্তনখোলা নদীতে পড়ে নি‌খোঁজ চা দোকানি শা‌হিন খ‌লিফার লাশ এক‌দিন পর উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। আজ শ‌নিবার (৩১ জুলাই) সকা‌লে নগরীর ভাটারখাল সংলগ্ন কীর্তনখোলা নদী থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে ফায়ার সা‌র্ভিস।

শাহিন খলিফা (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার মৃত আছমত আলী খলিফার ছেলে এবং ওই এলাকাতে তার চায়ের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দোকানের মালামাল কিনতে শুক্রবার সকালে বাড়ি থেকে বরিশালে যান শাহিন। বেলতলা ফেরিঘা‌টের পল্টুনের মাথায় খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে বসে ছিলেন তিনি। হঠাৎ পল্টুন থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর কাউনিয়া থানা পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন কীর্তনখোলা নদীতে খোঁজা-খুঁজি শুরু করেন।

ফায়ার সা‌র্ভিসের নৌস্টেশন কর্মকর্তা শারাফাত ব‌লেন, শুক্রবার খোঁজা-খুঁজি ক‌রে না পাওয়া গে‌লেও শনিবার সকা‌লে এক‌টি লাশ ভাস‌তে দে‌খে ভাটারখাল এলাকার লোকজন। এরপর খবর পে‌য়ে লাশটি উদ্ধার করা হলে শা‌হিন খ‌লিফার মৃত‌দেহ ব‌লে নি‌শ্চিত হয়ে‌ছি।’