রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

নাগেশ্বরীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত দুই

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডীপুর নামক এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ২ জন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ (২৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কের চন্ডীপুর নামক এলাকায় ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলে থাকা ৪ আরোহী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে আনার পথে দুই জন মারা হয়। অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপুর এলাকার আলমগীর হোসেন (৩৫) ও অপরজন উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল ইসলাম (৩৪)।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’দিক থেকে দ্রুত গতিতে আসা দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।