বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার হুমকি

অনলাইন ডেস্ক  ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার ইরানকে ওই হুমকি দিয়েছেন। খবর স্পুটনিকের।

ব্লিনকেন বলেন, ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে ইরান যে ড্রোন হামলা চালিয়েছে, তার যথেষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে।

যুক্তরাজ্য, ইসরাইল, রোমানিয়া এবং আমাদের অন্য সহযোগীদের নিয়ে আলোচনা করে যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তবে ইরান এ হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।

এদিকে ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করায় সোমবার তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

এর আগে একই দিন যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন। সোমবার যুক্তরাজ্য ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ওমান সাগরে জাহাজে ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। যদিও এ অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নাবিক নিহত হন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ হামলার জন্য তেহরানকে দায়ী করে বলেছেন, ইরান যে কাজ করেছে, তার পরিণতি ভোগ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না।