মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার করল তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে মঙ্গলবার রাতে একযোগে চালানো হামলার দায় স্বীকার করেছে তালেবান।

বুধবার তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, কেবল প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদিকেই নয়, আগামীতে আরও অনেকের বাড়িতেই এ ধরনের হামলা হবে।খবর স্পুটনিকের।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মঙ্গলবার রাতে ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে ৪ হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি এক টুইট বার্তায় বলেছেন, বিসমিল্লাহ খানের বাসভবনের পাশে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না।এই হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।