সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৪৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

স্বাস্থ্যকর্মীকে পেটালেন বাউফলের সমালোচিত সেই চেয়ারম্যান শাহীন হাওলাদার

ডেস্করিপোর্ট  সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে করা বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আলোচিত-সমালোচিত সেই চেয়ারম্যান শাহীন হাওলাদার এবার পেটালেন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীকে।

শনিবার (৭ আগস্ট) বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউপি কার্যালয়ে আল আমিন সিকদার নামে স্বাস্থ্য সহকারী কর্মকর্তাকে কিল ঘুষি আর লাথি মারেন। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ সময় তিনি অশ্লীল গালিগালাজ করেন ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরির্দশক তাসলিমা নাজনিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচও) প্রশান্ত কুমার সাহাকে।

ভুক্তভোগী আল আমিন সিকদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে কনকদিয়া ইউনিয়নে ৬০০ জনকে করোনা টিকা দিতে কার্যক্রম শুরু করি। কিন্তু তিনি (চেয়ারম্যান) বেলা ১১টায় উপস্থিত হয়ে আমাদের বলেন-যারা ভ্যাকসিন নিতে আসছে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি রেখে দিতে। সরকারি নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশনের কথা বললে তিনি (চেয়ারম্যান) ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি এবং লাথি মারেন। এতে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যাই। একপর্যায়ে সহকর্মীদের সেবায় সুস্থ হয়ে উঠি। এরপর শুনি তাসলিমা আপা (ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরির্দশক) ও ইউএইচও স্যারকে গালাগালি করেছেন তিনি।

তাসলিমা নাজনিন বলেন, যে ভাষায় গালাগালি করেছে তা মুখে শোভা পায় না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, স্বাস্থ্যকর্মী আল আমিন সিকদার ভ্যাকসিন কার্যক্রম শেষ করে আমাকে রাতে ফোনে জানিয়েছে। আমরা এ ব্যাপারে সরকারি বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেব।

অভিযুক্ত চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, নিজেদের দোষ ঢাকতে তারা মিথ্যা অভিযোগ করেছে। টিকা দিতে এসে স্বাস্থ্যকর্মীরা স্বজনপ্রীতি করছেন। ফলে বিশৃঙ্খলা দেখা দিলে প্রতিবাদ করেছি। কাউকে মারধর কিংবা গালাগালির অভিযোগ সত্য না।

উল্লেখ্য যে, ২৫ জুন সালিস বৈঠকে এক কিশোরীকে জোরপূর্বক বিয়ে করে ব্যাপক সমালোচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।