সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপারকে ঢাকায় ভ‌র্তি

ডেস্করিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় নেওয়া হয় তাকে। রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোছাইন বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, করোনা পরিস্থিতির মধ্যে স্যার নিয়মিত অফিস ও জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের তদারকির দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২ আগস্ট সকালে গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন তিনি। শারীরিকভাবে অসুস্থবোধ করলে তিনি ওই দিন থেকেই নগরীর রাজা বাহাদুর সড়কের সরকারি বাসভবনে আইসোলেশনে চলে যান।

পরদিন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজিস্টের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ৪ আগস্ট রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকে তিনি বাসভবনে আইসোলেশনে ছিলেন।

মো. ইকবাল হোছাইন বলেন, শনিবার সকালে স্যারের বুকের সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানে তার ফুসফুসের সামান্য কিছু অংশে ইনফেকশন ধরা পড়ে। তার ফুসফুসে এক শতাংশের মতো সংক্রমণ ধরা পড়েছে। এরপর পুলিশ হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বিকেলে অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকায় পাঠানো হয়।