সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন

শামীম আহমেদ  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে জেলা ও নগর আওয়ামীলীগ। রোববার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর কালিবাড়ি সড়কে সিটি মেয়রের বাস ভবনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তারা বলেন, শেখ ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মীনি। তার উৎসাহ এবং অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির জনকের জীবনের নানা চড়াই উতরাইয়ের সময় সংসার আগলে রেখেছেন এবং বঙ্গবন্ধুর কাজে উৎসাহ দিয়েছেন। কিন্তু পনেরই আগস্টে ঘাতকরা বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাকে হত্যা করে। যে বেদনা আমাদের আজো কাাঁদায়।

সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুট, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এরপর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।