মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বকশীগঞ্জে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ

নুরুল ইসলাম মোল্লা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে ৮ আগস্ট রোববার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭ জন দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।