সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (৮ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)। সোমবার সকালে দুজনের দাফন সম্পন্ন হয়েছে।

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রবিবার রাতে ব্রহ্মখোলা সেতুর পাশে কয়েকজন দেশি মদ খায়। পরে তারা অসুস্থ হয়। ভোরে তাদের মধ্যে তিনজন মারা যায়। তাছাড়া সাবেক ইউপি সদস্যসহ দুইজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মৃতদের মধ্যে আব্দুল ওয়াহাব ও মো. আব্দুলকে সকালে কবর দেওয়া হয়েছে। তাহের শেখের লাশ পুলিশ উদ্ধার করেছে। অসুস্থরা গোপনে চিকিৎসা নিচ্ছে। তাদের খোঁজ করা হচ্ছে। আর যাদের কবর দেওয়া হয়েছে, তাদের বিষয়ে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।