সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৫২
শিরোনাম :
১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

দেশে ১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। বাকিগুলোর মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন সরকারের উপহারের রয়েছে ১০ লাখ টিকা।

সোমবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীন থেকে আরও ছয় কোটি টিকা কেনার ব্যাপারে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। চীন সরকারও অনুমোদন দিয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে অনুমোদন পেলে চুক্তি হবে। এর মধ্যে সেপ্টেম্বরে আসবে ১ কোটি পাঁচ লাখ, অক্টোবরে আসবে ২ কোটি এবং নভেম্বরে আসবে ২ কোটি টিকা।

দেশে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার সংকট হবে না। গ্রামাঞ্চলের বয়স্করা টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। দেশে বয়স্কদের মৃত্যুর হার ৯০ শতাংশ। তাই তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নিয়মিত টিকা কার্যক্রমের বাইরে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।