বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নিল তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, বৃহস্পতিবার এ দুটি শহরের দখল নেয় তালেবান। বর্তমানে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ১২টির রাজধানীর দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

হেরাতের স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকের বরাত দিয়ে আলজাজিরা বলছে, আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

গণমাধ্যমটি বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেছে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। তারা প্রায় সবাই একই কথা বলেছেন। তাদের কথা অনুযায়ী, হেরাতের সব সড়কেই অবস্থান জোরদার করেছে তালেবান। তারা সরকারি সব অফিস দখলে নিয়েছে এবং সেখানে নিরাপত্তা বাহিনীর কাউকে দেখা যায়নি।

স্থানীয় সাংবাদিকদের বরাতে খবরে বলা হয়, তালেবান কারাগার থেকে বন্দিদের মুক্তি দিয়েছে।

এদিকে তালেবানের এক মুখপাত্রের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, তালেবান আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও দখলে নিয়েছে।

তালেবানের ওই মুখপাত্র বলেন, কান্দাহার সম্পূর্ণভাবে জয় করা হয়েছে। আমাদের যোদ্ধারা শহরের শহীদ চত্বরে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, তালেবান কান্দাহারের গভর্নর অফিসসহ সরকারি গুরুত্বপূর্ণ ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। গভর্নর এবং অন্য সরকারি কর্মকর্তারা পালিয়েছেন।

এর আগে কান্দাহারের কেন্দ্রীয় জেল ভেঙে ‘শত শত’ বন্দিকে ছেড়ে দিয়েছিল তালেবান।

আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে তালেবানকে সরকার ক্ষমতা ভাগাভাগির জন্য প্রস্তাব দেওয়ার পর এ দুটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিল সশস্ত্র গোষ্ঠীটি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।