রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামের বদলি

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। গত ১৮ আগস্ট পুলিশ হেডকোয়াটার্স এক আদেশে তাকে সিলেট রেঞ্জে বদলি করেছে। আগামী ২৫ আগস্টের পূর্বে তাবে বদলিস্থলে যোগদান করে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি যোগদান না করলে ২৬ আগস্ট স্ট্যান্ড রিলিজ হয়ে যাচ্ছেন।

ওসি নুরুল ইসলামের বদলি আদেশ আসলেও কোতয়ালি মডেল থানা পুলিশে নতুন ওসি হিসেবে কে যোগদান করছেন তা এখনও নিশ্চিত নয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, গত ১৮-আগস্ট পুলিশ হেড কোয়াটার্সের এআইজি শাহাজাদা মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওসি নুরুল ইসলামের বদলি আদেশ এসে পৌঁছেছে।

ওসি নুরুল ইসলাম দীর্ঘ সময় ধরে বরিশালে কর্মরত ছিলেন। রেঞ্জের একাধিক থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘদিন মেট্রোপলিটন পুলিশেও ছিলেন।

সর্বশেষ তিনি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশে কর্মরত থাকলেও এর পূর্বে কাউনিয়া ও বিমানবন্দরে দায়িত্ব পালন করেন।