বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএমপির ট্রাফিক বিভাগে যোগদান করলেন এস এম তানভীর আরাফাত

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগে যোগদান করেছেন উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে তাকে ট্রাফিক বিভাগের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সদ্য বিদায়ী ডিসি ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

এ সময় নবাগত ডিসি ট্রাফিক এস এম তানভীর আরাফাত ও সদ্য বিদায়ী ডিসি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত বুধবার (১৮আগস্ট) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের অফিস আদেশে ১৮-২১/৯৫০ নং স্মারক এর মাধ্যমে বিএমপি পুলিশে উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। এতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদারকে উপ-পুলিশ কমিশনার উত্তর পদে বদলি করা হয়েছে এবং উপ-পুলিশ কমিশনার(সিএসবি) এস এম তানভীর আরাফাতকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) পদে বদলি করা হয়েছে।

এ সময় আরও উপস্থিতিত ছিলেন,বিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মোঃ সেলিম,কাউনিয়া থানার সহকারী কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীম,সহকারী কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টিআই আঃ রহিম,টিআই রবিউল ইসলাম সহ বিএমপি ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।