শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাষ্ট্র যা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেনঃ জবি উপাচার্য

 

মিজানুর রহমান, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় অডিটোরিয়ামে জবি শিক্ষক সমিতি এ আলোচনা সভার  আয়োজন করেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় অডিটোরিয়ামে জবি শিক্ষক সমিতি এ আলোচনা সভার  আয়োজন করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল রাষ্ট্র, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  আমাদের দিয়ে গেছেন।  মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু দেশে ফিরে ভারতীয় মিত্র বাহিনীদের বিতাড়িত করে দেন। ভারতীয় আমলারা এদেশে ভাল অবস্থান করে নিয়েছিল। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করার সাথে সাথে ই তিনি ভারতীয় সরকারের সাথে চুক্তি করে, তাদের ফিরিয়ে দেন।
তিনি আরো বলেন, গত ৪০ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ট অবদান ছিল ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি বের করে নিয়ে আসা।
আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.দীপিকা রানী সরকারের সভাপতিত্বে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.নূর মোহাম্মদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জবি ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভুইঁয়া,অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও নীল দলের সভাপতি অধ্যাপক ড.মোঃজাকারিয়া মিয়া এবং প্রক্টর ও নীল দলের সাধারণ সম্পাদক ড.মোস্তফা কামাল।
এ আলোচনা সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।