শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

আফগান ইস্যুতে মোদির সর্বদলীয় বৈঠক

অনলাইন ডেস্ক  আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। খবর এনডিটিভির।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

সূত্র জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে আফগানিস্তান থেকে দেশটির সংখ্যালঘুদের ভারতে ফেরাতে বিতর্কিত নাগরিকত্ব আইনের যৌক্তিকতা সর্বদলীয় বৈঠকে তুলে ধরতে পারে মোদি সরকার।

তালেবান ক্ষমতা দখলের পর এরইমধ্যে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে দিল্লি। এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।

ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, আরও ৪০০ ভারতীয় নাগরিক এখনও আফগানিস্তানে আটকা পড়ে আছেন