শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

কাবুল বিমানবন্দরে ফের গোলাগুলি

অনলাইন ডেস্ক  সম্প্রতি কাবুল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই আফগানিস্তানে অস্থিরতা বিরাজ করছে। দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে ফের কাবুল বিমানবন্দরের একটি প্রবেশ পথে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন জার্মান সামরিক কর্মকর্তারা।

এ গোলাগুলির সময় একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং অপর তিনজন আহত হন। বলা হচ্ছে জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল।

তবে কীভাবে এ গোলাগুলি শুরু হয়েছিল তা এখনো পরিস্কার নয়।

বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দরে এখন যে আফগান বাহিনী রয়েছে, তারা একটি সামরিক ইউনিটের অংশ। এই ইউনিটটি তালেবানের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় এবং তারা বিমানবন্দরে আন্তর্জাতিক বাহিনীকে সহায়তা করছে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

একজন ন্যাটো কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, গত সপ্তাহান্তের পর থেকে এ পর্যন্ত কাবুল বিমানবন্দরের আশেপাশে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে এবং পদদলিত হয়ে মারা যান।