রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৪
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

খুলে দেওয়া হলো জাতীয় চিড়িয়াখানা

ডেস্করিপোর্ট  করোনাভাইরাস মহামারির কারণে সাড়ে চার মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। শুক্রবার (২৭ আগস্ট) সকালে চিড়িয়াখানা খুলে দেওয়া হয়।

রবিবার ব্যতীত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। দীর্ঘদিন পর চিড়িয়াখানা খুলে দেওয়ার পর মানুষের ঢল নামে। অভিভাবকরা শিশুদের নিয়ে আসে চিড়িয়াখানায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর চিড়িয়াখানা যেনো নতুন প্রাণ ফিরে পায়।

তবে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়।

মাস্ক না পরলে কেউ চিড়িয়াখানায় টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

গত ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও করোনা সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।