ডেস্করিপোর্ট পটুয়াখালীর দুমকী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “আহার” এর উদ্যোগে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার(২৭আগস্ট)স্বেচ্ছাসেবী সংগঠন আহার এর উদ্যোগে খাবার বিতরন করা হয়েছে।
এ সময় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সেচ্ছাসেবী আজিজুল আরো বলেন বাংলাদেশের অনেক জায়গায় আহার সংগঠনের কার্যক্রম প্রতিনিয়ত চালু আছে।
এসময় আহার সংগঠনের সেচ্ছাসেবী মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন,প্রতিনিয়ত আমাদের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ইচ্ছে আছে কিন্ত সামর্থ নেই তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই গরীব অসহায় ভারসাম্যহীন ছিন্নমুল মানুষ গুলোর পাশে দাঁড়ায় তাহলে তাদের কে আর না খেয়ে অনাহারে থাকতে হতো না।
আহার সংগঠন এর উদ্দেশ্য হচ্ছে ছিন্নমুল গরীব অসহায় ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ানো সবার মুখে খাবার তুলে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা।তাইতো তাদের স্লোগান সামিল হন যুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে।
জানাগেছে,বাংলাদেশের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দুমকী উপজেলা শাখার পটুয়াখালী জেলার দুমকি উপজেলার অলিতে গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল দেশ জুরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মানসিক ভারসাম্যহীন মানুষ। যারা ঠিক মতো না পায় খেতে আর না পায় পরতে মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আহার সংগঠন। প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তত কিছু মানুষ হলেও তাদের মুখে আহার তুলে দিতে।
তারই নিমিত্তে আজ মানসিক ভারসাম্যহীন মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবী সিনথিয়া,ইমন,বশির,আবুবকর,আবদুল সালাম সহ সংগঠনের অন্যান্ন সদস্যরা।