মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:০৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

সংকটে পাশে থাকার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আসাদ

অনলাইন ডেস্ক  সব সংকটে পাশে থাকার জন্য আবারও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশটিতে সফররত ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রোববার দামেস্কে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট আসাদ।

এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার বাশার আসাদকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইরান ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিশনগুলোকে আরো বেশি কার্যকর ও সক্রিয় করা প্রয়োজন।

বাশার আসাদের সঙ্গে সাক্ষাতের আগে আমির-আব্দুল্লাহিয়ান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই সাক্ষাতেও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হয়।এর আগে ইরাক সফর শেষে রোববার বিকেলে দামেস্কে পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।