শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

পাঞ্জশিরে তালেবানের আক্রমণ, ইরানের নিন্দা

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের ৩৩ প্রদেশের নিয়ন্ত্রণ আগেই নিশ্চিত করেছে তালেবান। এবার দেশটির ৩৪তম প্রদেশ পাঞ্জশির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে প্রদেশটিতে তালেবানের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

সোমবার দেশটি এ নিন্দা জানায়। খবর তাসনিম নিউজ এজেন্সির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, পাঞ্জশির থেকে যে খবর আসছে তা অত্যন্ত উদ্বেগের। সেখানে রোববার যে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন, প্রত্যেকেরই জানা উচিত যে, আফগানিস্তানের ইতিহাস প্রমাণ করেছে যে, বিদেশি হস্তক্ষেপের ফলে ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না।

বেশ কয়েক দিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে তালেবান পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করেছে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তারা। এখন তারা দেশটিতে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।