মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাঞ্জশিরে তালেবানের আক্রমণ, ইরানের নিন্দা

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের ৩৩ প্রদেশের নিয়ন্ত্রণ আগেই নিশ্চিত করেছে তালেবান। এবার দেশটির ৩৪তম প্রদেশ পাঞ্জশির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে প্রদেশটিতে তালেবানের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

সোমবার দেশটি এ নিন্দা জানায়। খবর তাসনিম নিউজ এজেন্সির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, পাঞ্জশির থেকে যে খবর আসছে তা অত্যন্ত উদ্বেগের। সেখানে রোববার যে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন, প্রত্যেকেরই জানা উচিত যে, আফগানিস্তানের ইতিহাস প্রমাণ করেছে যে, বিদেশি হস্তক্ষেপের ফলে ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না।

বেশ কয়েক দিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে তালেবান পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করেছে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তারা। এখন তারা দেশটিতে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।