রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ৮:২৮
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

দিল্লির আদালতে গোলাগুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক  দিল্লির একটি আদালতে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণী আদালতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। একটি মামলায় শুক্রবার তাকে আদালতে আনা হয়েছিল। তাকে হত্যা করতে আগে থেকেই কয়েকজন সন্ত্রাসী আইনজীবীর পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করে।

গোগীকে নিয়ে পুলিশ আদালত চত্বরে প্রবেশ করলেই ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই গোগীর মৃত্যু হয়। পরে পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে।