রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

নিজেদের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

অনলাইন ডেস্ক  খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার শিলাছড়িতে ঝগড়া করে নিজেদের গুলিতে বিএসএফের দুইজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সীমান্তের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ঝগড়ার জেরে বিএসএফ সদস্যরা একে অপরকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবির গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচ এম সেলিম হাসান।

সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ত্রিপুরার শিলাছড়িতে বাংলাদেশ সীমান্তের কাছে একটি ক্যাম্পে বিএসএফের ৩নং অ্যাড-হক বাহিনীর কনস্টেবল প্রতাপ সিং ও হাবিলদার সতবীর সিংয়ের মধ্যে ডিউটিরত অবস্থায় ঝগড়া বাধে। এক পর্যায়ে কনস্টেবল প্রতাপ তার নিজ রাইফেল দিয়ে সতবীর সিংকে গুলি করে করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ অবস্থায় বিক্ষুব্দ প্রতাপকে সামাল দিতে এগিয়ে আসলে ক্যাম্পের এসআই রাম কুমারকেও তিনি গুলি করেন। এতে রাম কুমার পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় উগ্র প্রতাপকে লক্ষ্য করে অপর এক বিএসএফ গুলি ছুড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত এসআই রাম কুমারকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বাংলাদেশের মাটিরাঙ্গা সীমান্ত সংলগ্নে নিজেদের গুলিতে বিএসএফের হতাহতের ঘটনায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচএম সেলিম হাসান। তিনি আরও জানান, বিএসএফের ব্যাটালিয়ন বদলি হওয়ায় সেখানে অস্থায়ী অ্যাড-হক বাহিনী নিয়োজিত আছে।