রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

আগামী বছরের জুনে চালু হবে পদ্মা সেতু

ডেস্করিপোর্ট  আগামী বছরের জুনে মাসে চালু হবে পদ্মা সেতু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী বছরের জুনে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। প্রধানমন্ত্রী এটি উদ্বোধন। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও চালু হবে ২০২২ সালে।

এ সময় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধনকালে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেই সঙ্গে এক্সপ্রেসওয়ের কাজ চললেও জনগণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন।

ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং দ্রুত যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি গ্রহণ করে সরকার। এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৪ কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের ৩০ জেলার গাড়ি রাজধানীর ভেতরে প্রবেশ না করেই সরাসরি চলে যেতে পারবে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।