রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক  অধিকৃত পশ্চিমতীরের জেনিন ও জেরুজালেমের বিদ্দু এলাকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর নির্বিচার গুলিতে চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার সকালে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে পশ্চিমতীরের জেনিন শহরে একজন এবং জেরুজালেমের বিদ্দু এলাকায় তিনজনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। খবর এবিসি নিউজের।

পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে রোববার সকালে সংঘাতের ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত এক ফিলিস্তিনি যুবক চিকিৎসাধীন মারা যান।

এদিকে বোরবার সকালে পৃথক ঘটনায় জেরুজালের বিদ্দু এলাকায় ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী পশ্চিমতীর ও জেরুজালেমে তাণ্ডব চালায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেন, হামাস নেতাদের ধরতে ওই অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় দুপক্ষের সংঘাতে চার ফিলিস্তিনি মারা যান।