সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, ভোর ৫:১৭
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য প্রস্তুত কাবুল বিমানবন্দর

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশী বিমান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সকল এয়ারলাইন্স তাদের বিমান পরিচালনা আবারো শুরু করতে পারে। তালেবানের কেয়ারটেকার সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রবিবার (২৬ সেপ্টেম্বর) এ কথা জানান।

আবদুল কাহার বলখি এক বিবৃতিতে বলেন, কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরের সকল সমস্যার সমাধান করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য এটি এখন প্রস্তুত।

তিনি আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় আবারো ফ্লাইট চলাচলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে। কাবুল থেকে মার্কিন বাহিনী ও নাগরিকদের সরিয়ে নেয়ার সময় বিমানবন্দরের অনেক ক্ষতি হয়।

তালেবানের কাবুল দখলের পর যুক্তরাষ্ট্র পূর্ব ঘোষণা অনুযায়ীই ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তার সকল সৈন্য প্রত্যাহার করে নেয়।