সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫৫
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

সব রাজনৈতিক দলের ঐকমত্যে নির্বাচন কমিশন চান সিইসি

ডেস্করিপোর্ট  পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন হওয়া উচিত।

বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, পরবর্তী কমিশন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। অবশ্যই এটা হওয়া উচিত। আমি এটিকে সমর্থন করি। যেন নতুন কমিশন সবার সমর্থনযোগ্য হয়।

তিনি আরও বলেন, নতুন কমিশন কী হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের মতামত থাকে না। কমিশনের কাছে সাধারণত মতামত চাওয়া হয় না। যদি চাওয়া হয় তাহলে আমরা কমিশন বসে দেখবো, আমাদের কোনো মতামত আছে কিনা।

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া জানতে চাইলে কে এম নূরুল হুদা বলেন, এটি তো রাষ্ট্রপতি করতে পারেন। গত বছর যেমন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। এটি তো রাষ্ট্রপতির বিষয়। সেটি আমরা বলতে পারবো না।