সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মবার্ষিকীতে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শান্তির অগ্রদূত জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ এবং আলোচনা শেষে শেখ হাসিনার প্রকল্পের অবস্থানকৃত মানুষদের নিয়ে কেক কাটা হয়।

উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ তৌকির হাসান তমাল, ও সাধারন সম্পাদক মোঃ মোছাব্বীর রহমান হ্যাভেন প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান খুশু, মোঃ বদরুল ইমাম মিল্টন, আবুল বাসার সরর্দার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল রাকিব, মোঃ লোকমান হোসেন, মোঃ সজল পোদ্দার, মোঃ শরিফুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার, মোঃ বায়োজিদ বোস্তামী বাধন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।