শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

জাতিসংঘের সিনিয়র সাত কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া

অনলাইন ডেস্ক  জাতিসংঘের সিনিয়র সাতজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা বা বহিষ্কার করেছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দুইদিন আগে জাতিসংঘের সিনিয়র এক কর্মকর্তা বলেছিলেন, টাইগ্রেয়ের উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ সম্ভবত দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। এর পরই এমন পদক্ষেপ নিলো ইথিওপিয়া।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বহিষ্কার হওয়া কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে ইথিওপিয়া ত্যাগ করতে হবে। তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। বহিষ্কার হওয়া কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিলের (ইউনিসেফ) প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ইউএনওসিএইচএ) প্রধানও আছেন।

গত বছরের নভেম্বর মাস থেকে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে ফেডারেল বাহিনী এবং টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে লড়াই চলছে।