বৃহস্পতিবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রেমিককে বিয়ে করতে রাজকীয় মর্যাদা ছাড়ছেন জাপানি রাজকুমারী

অনলাইন ডেস্ক  সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাধারণ ঘরের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকুমারী মাকো। ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমারীর প্রেমিক কমুরো একজন সাধারণ ঘরের ছেলে। ২০১২ সালে টোকিও আন্তর্জাতিক খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাদের প্রথম সাক্ষাৎ হয়। দু’জনে ক্লাসমেট ছিলেন। প্রেমিককে বিবাহ করতে গিয়ে রাজকীয় মর্যাদা ত্যাগ করবেন রাজকুমারী মাকো।

এর আগে ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয় এবং ২০১৮ সালে এই জুটির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটি বাতিল হয়ে যায়। জানা গেছে, কামুরোর পরিবার আর্থিক সমস্যায় পড়েছিল।

বিয়ের পর এই দম্পতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কমুরো।

ওই সময় বিবাহ না হওয়ার কারণ হিসেবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় যে, কমুরোর মা আর্থিক সমস্যায় পড়েছেন। তিনি তার সাবেক বাগদত্তার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এবং তাকে ফেরত দেননি বলে জানা গেছে। তবে বিয়ে বিলম্ব হওয়ার কারণের সঙ্গে এটির সংশ্লিষ্টতা অস্বীকার করেছে জাপানের রাজপ্রাসাদ।