বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক  নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে পাকিস্তান। লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদকে আইএসআইয়ের প্রধানের পদ থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের নিয়ম অনুযায়ী, সেনাপ্রধানের পরামর্শ মেনে আইএসআইয়ের প্রধান পদে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী। বিদায়ী আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদকে পাকিস্তান সেনাবাহিনীর পেশওয়ার কর্পসের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফাইজ হামিদকে ২০১৯ সালের ১৬ জুন এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। আর আইএসআই প্রধানের দায়িত্বে আসা লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম এর আগে করাচি কর্পসের কমান্ডার ছিলেন।