শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৭
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০

অনলাইন ডেস্ক  পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ ভূমিকম্প শেষে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের ফলে অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

স্থানীয় প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সুহেল আনোয়ার হাসমি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে তাতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর রয়েছে। উদ্ধারকাজ চলছে।