বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৩
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

ম্যালেরিয়ার প্রথম টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক  মশাবাহিত রোগ ম্যালেরিয়া প্রতিরোধে প্রথমবারের মতো কোনো টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার সংস্থাটি এই টিকার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

জানা যায়, প্রতিবছর বিশ্বজুড়ে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। তবে এই রোগ প্রতিরোধের কোনো টিকা এত দিন ছিল না। অবশেষে আশার আলো হয়ে এসেছে একটি টিকা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘানা, কেনিয়া ও মালাবিতে ২০১৯ সাল থেকে পরিচালিত একটি পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতে ডব্লিউএইচও এ সিদ্ধান্ত নেয়। কর্মসূচির আওতায় আফ্রিকার ওই তিন দেশে ২০ লাখের বেশি ডোজ ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করা হয়েছে। টিকাটি ১৯৮৭ সালে প্রথম উদ্ভাবন করে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকে।

এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, আফ্রিকার ওই তিন দেশে পাইলট কর্মসূচির অংশ হিসেবে টিকা প্রয়োগের পর প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকার অনুমোদন দেওয়া হবে। পরবর্তিতে ব্যাপক পরিসরে এই প্রয়োগের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলান, বহু প্রতীক্ষিত ম্যালেরিয়ার টিকা বিজ্ঞানের জন্য একটি যুগান্তকারী আবিষ্কার। আমরা বেশ গর্ববোধ করছি।