সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:০৭
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

বেধে দেয়া মাত্রার চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান

অনলাইন ডেস্ক  বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের বেধে দেওয়া মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। দেশটি ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম তৈরি করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানান।

তিনি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ১২০ কিলোগ্রাম ছাড়িয়েছি। এটি আমাদের হিসাবের চেয়েও বেশি আছে।

পরমাণু সংস্থার প্রধান বলেন, আমাদের জনগণ ভালোভাবে জানেন যে তারা (পশ্চিমা শক্তি) তেহরানের পরমাণু চুল্লিতে ব্যবহারের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেছে, তবে তারা তাদের কথা রাখেনি।
তিনি বলেন, ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ না করা হলে স্বাভাবিকভাবে তেহরান চুল্লিতে জ্বালানির সংকট দেখা দেবে।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রিপোর্ট করেছিল যে ২০১৫ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে ইরান।

এতে বলা হয়, ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৮৪.৩ কিলোগ্রাম, এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল ৬২.৮ কিলোগ্রাম।

বিশ্ব শক্তির সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৬৭ এর মধ্যে রাখার কথা, এই ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। তবে পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশি সমৃদ্ধ করতে হয়।