সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

জার্মানিতে মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন

অনলাইন ডেস্ক  জার্মানির কোলোন নগরীতে মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

ইউরোপের বিখ্যাত এ নগরীটির মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন। তিনি বলেন, নগরীর ভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। খবর আনাদোলু ও আরব নিউজের।

আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এই প্রকল্পের অংশ হিসেবেই মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন কোলোনের মেয়র।

মেয়র হেররিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।

জার্মান এ শহরটিতে ২০১৭-১৮ সালেই তুরস্ক থেকে এসেছেন ৫৫ হাজার মুসলিম অভিবাসী। দেশটির অন্য যে কোনো নগরী থেকে এখানে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি।