সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৬
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

তুরাগ নদে ট্রলারডুবি: মা ও মেয়ে সহ সাতজনের লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  ঢাকার গাবতলীসংলগ্ন তুরাগ নদে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী রূপায়ণ বেগমের (৩০) পর তার মেয়ের লাশও উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে রূপায়ণ বেগমের লাশ। আর মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে তিন বছর বয়সি মেয়ে জেসমিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ। এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার হলো।

নৌপুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার সকালে ডুবে যায়।

ট্রলারে থাকা ১০ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করলেও সাতজন নিখোঁজ ছিলেন।

দুর্ঘটনার দিন পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে রূপায়ণ বেগমের ছেলে আরমান (৪), রূপায়ণের বোন শিউলি বেগম (২০) এবং শিউলির ছেলে ইমরানও (৩) ছিল ওই পাঁচজনের মধ্যে।