সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

মায়ের বকা খেয়ে গায়ে আগুন, দগ্ধ ঈশিতার মৃত্যু

ডেস্করিপোর্ট  ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) মারা গেছেন।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ঈশিতার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি মারা গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লেখাপড়াসংক্রান্ত বিষয়ে ঈশিতাকে বকা দেন তার মা। এতে অভিমান করে ঈশিতা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।