বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কালীগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ডেস্করিপোর্ট  গাজীপুরের কালীগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক জাকির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করলেও নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাত ওই যুবকের আনুমানিক বয়স ৩০/৩৫। তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন ইজিবাইক চালক। তার পরনে লাল রঙের চেক সার্ট ও চেক লুঙ্গি ছিল।

তিনি আরও জানান, শুক্রবার রাত ১০টার দিকে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের রাস্তা দিয়ে এক নৈশ প্রহরী যাচ্ছিল এ সময় রাস্তার পাশে এক যুবকের বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পায়। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি ফোন করে জানান। ইউপি সদস্য স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায়।