রবিবার, ৩রা মে, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় দায়ী ব্যক্তিদের খুব শিগগির গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি, খুব শিগগির তাদের (দায়ী) গ্রেফতার করতে পারব।

তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দু-তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে যারা করেছে, তাদেরও চিহ্নিত করা হবে।

কুমিল্লার হামলার ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে দুঃখ প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।