ডেস্করিপোর্ট সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেছেন,সোনালী ব্যাংক দেশের একটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নাম করন করেছেন এবং তিনি আস্থা রেখেছেন এ ব্যাংকটির উপর যাতে করে এ ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।আলহামদুলিল্লাহ আমরা সকল কর্মকর্তা কর্মচারীরা উজ্জীবিত হয়ে সরকারের এ কাজ গুলো করার চেষ্টা করে যাচ্ছি।আমরা বিগত কোভিড কালীন সময় ব্যাংক বন্ধ রাখার কথা থাকলে ও আমরা ব্যাংক বন্ধ রাখিনি। আমরা বয়স্ক, ভাতা, বিধবা ভাতা সহ সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেছি।ইতিমধ্যেই ব্যাংকটি তার নানাবিধ কর্মকাণ্ডে যথেষ্ট সুনাম অর্জন করেছে।আমরা সেই সুনামকে ধরে রাখতে চেষ্টা করছি।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স বরিশাল অফিসের উদ্যোগে আয়োজিত সোনালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,আমরা সবার শীর্ষে থাকতে চাই।সবার শীর্ষে থাকতে হলে ব্যাংকের সাধারন গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে হবে।সেবার মানকে আরো উন্নয়ন করতে হবে।তাহলেই আমরা কাংক্ষিত লক্ষ্যে পৌছতে সক্ষম হবো।সেবার মান বৃদ্ধিতে প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের কোন বিকল্প নেই।তাই আইটি সেক্টর এর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।নতুন নতুন চিন্তা চেতনার মধ্যে দিয়ে মানুষকে সেবা দিতে হবে।

সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার এ,কে,এম, সেলিম আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিস।
এছাড়াও সভায় বরিশাল সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম মোঃ জাহাঙ্গীর আলম সরদার সহ বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলার শাখা ব্যাবস্থাপক গন উপস্থিত ছিলেন।