শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক ছিন্ন করা উচিত: খামেনি

অনলাইন ডেস্ক  আরব বিশ্বের যেসব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা পাপ করেছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, গত বছর যেসব দেশ এই পাপ করেছে তাদের উচিত এই চুক্তি থেকে থেকে ফিরে এসে সম্পর্ক ছিন্ন করা।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি করে। তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর হয়।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টিকে উল্লেখ করে খামেনি বলেন, আরব বিশ্বের বেশ কিছু দেশের সরকার গত বছর ভুল করেছে। তারা বড় ধরনের ভুল করেছে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারা পাপ করেছে। তিনি বলেন, এই পদক্ষেপ ইসলামি ঐক্যের বিরুদ্ধে। তাদের অবশ্যই এই ভুল পথ থেকে সরে আসতে হবে এবং নিজেদের এই বড় ধরনের ভুল শুধরে ফেলতে হবে।

খামেনি বলেন, মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে ফিলিস্তিনের সব সমস্যার সমাধান হবে। এর আগে গত মে মাসে ইসরাইলকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, ইসরাইল কোনো রাষ্ট্র নয়। দেশটির খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী এবং দেশটির পারমাণবিক স্থাপনায় বেশ কয়েক বার হামলার পেছনে ইসরাইলকেই দায়ী করে আসছে ইরান। দুই দেশের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে।