শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সুদানে অভ্যুত্থান: বিশ্ব ব্যাংকের সাহায্য বন্ধ

অনলাইন ডেস্ক  সামরিক অভ্যুত্থানের জেরে সুদানে সাহায্য স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ব্যাংক। গত সোমবারের অভ্যুত্থানে সুদানের বেসামরিক সরকার উৎখাত এবং রাজনৈতিক নেতারা বন্দি হওয়ার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ উস্কে দিয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক নিন্দা-সমালোচনা শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের অভিযোগে আফ্রিকান ইউনিয়ন (এইউ) সুদানের সদস্যপদ স্থগিত ঘোষণা করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ৭০ কোটি ডলারের সাহায্যও বন্ধ করেছে সুদানে।

সুদানের বিরুদ্ধে এইউ এবং বিশ্ব ব্যাংকের নেওয়া এমন পদক্ষেপ দেশটিতে বেসামরিক সরকার পুনর্বহাল করার জন্য অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে জানান, সুদানের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন আমি। দেশটির আর্থ-সামাজিক ‍পুনরুজ্জীবন ও উন্নয়নের ওপর এই পরিস্থিতির যে নাটকীয় প্রভাব পড়তে পারে তা নিয়ে আমি শঙ্কায় আছি। আমরা আশা করি সুদানে উত্তরণ প্রক্রিয়ায় সততা এবং শান্তি ফিরে আসবে, যাতে দেশটি আবার অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করতে পারে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে সঠিক জায়গা করে নিতে পারে।