মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৪৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান

অনলাইন ডেস্ক  তিন সপ্তাহ জেলে থাকার পর মাদক মামলায় জামিন পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গত মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিন বৃহস্পতিবার শুনানি শেষ হয়।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তার পর ৩ তারিখ তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারের পর বেশ কয়েকবার তার জামিন আবেদন নামঞ্জুর হয়। তিন সপ্তাহ ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্ধী ছিলেন ২৩ বছর বয়সী শাহরুখের ছেলে।