বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

জনসমক্ষে এলেন তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা

অনলাইন ডেস্ক  দীর্ঘদিন জনসমক্ষে আসেননি তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তার মৃত্যু হয়েছে এমন একটি গুজবও ছড়িয়ে পড়েছিল। সব কিছু উড়িয়ে দিয়ে অবশেষে ফের জনগণকে দেখা দিয়েছেন তিনি। রবিবার (৩১ অক্টোবর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে জনসমক্ষে এসেছেন আখুন্দজাদা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এমন এক সিনিয়র তালেবান নেতা এ তথ্য জানিয়েছেন রয়টার্সকে। কান্দাহারের একটি ধর্মীয় বিদ্যালয় জামিয়া দারুল আলুম হাকিমিয়া পরিদর্শন করেন আখুন্দজাদা।

যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ার পর গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ইসলামি কট্টরপন্থী এই গোষ্ঠী সেপ্টেম্বরে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে।